সোনার দাম ভরিতে কমল দেড় হাজার টাকা

অর্থ ও বাণিজ্য : দাম বাড়ার পর কমছে সোনার দাম; এ দফায় দাম কমছে ভরিতে এক হাজার ৫১৬ টাকা। গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস এ তথ্য জানিয়েছে। এই দর কার্যকর হবে আগামী মঙ্গলবার। বিশ্ববাজারে দাম কমায় বাজারে সোনার দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান। প্রতিবারই ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি) এক হাজার ২২৫ টাকা করে বাড়ানো হয়েছিল। সর্বশেষ ৬ মে সোনার দাম বাড়ানো হয়।

মঙ্গলবার থেকে প্রতি ভরি ভালো মানের সোনার দাম পড়বে ৪৫ হাজার ৮৯৮ টাকা, সোমবার পর্যন্ত যা মিলবে ৪৭ হাজার ৪১৫ টাকায়।
অন্যান্য মানের সোনার দামও প্রায় একই হারে কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। গত বছরের ৫ ডিসেম্বর ভরিতে সোনার দাম এক হাজার ২২৫ টাকা কমানো হয়। এরপর টানা পাঁচ বার এর দাম বাড়ানো হয়। ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৭ হাজার ৬১৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি হবে ২৬ হাজার ১২৭ টাকা।
সোমবার পর্যন্ত প্রতি ভরি ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৪১৫ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৩১৫ টাকা এবং ১৮ ক্যারেটের ৩৮ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ২৬ হাজার ১২৭ টাকা।

রূপার দরও কমছে ভরিতে ৫৮ টাকা কমে মঙ্গলবার থেকে এক হাজার ১০৮ টাকায় বিক্রি হবে। সোমবার পর্যন্ত যা এক হাজার ১৬৬ টাকায় বিক্রি হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.