বিনোদন : পতৌদি পরিবারে সম্ভবত নতুন সদস্য আসতে চলেছে। জানা গিয়েছে, সম্ভবত এই বছরের শেষেই ছোট নবাব সাইফ আলি খান এবং বলিউড ডিভা কারিনা কাপুর খান তাদের প্রথম সন্তান প্রত্যাশা করছেন।
ধারণা করা হচ্ছে, সেই কারণেই লন্ডনে একান্তে সময় কাটাচ্ছেন সাইফ-কারিনা। শুধুই ছুটি কাটাতে নয়, সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে, স্ত্রী-র বিশেষ বিশ্রামের জন্যই লন্ডনে গিয়েছেন তারা। কারিনা কাপুর খান পতৌদি পরিবারে সত্যিই ছোট সদস্য আনতে চলেছেন কিনা তা নিয়ে তাঁদের পক্ষ থেকে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে আজকাল কারিনা কাপুরকে একটু বেশিই ঢাকা পোশাকে দেখা যাওয়ায় এমনটাই প্রশ্ন উঠেছে ঘণিষ্ঠমহল থেকে।

Comments are closed.