ঢাকা : বিএনপি নেতা আসলাম চৌধুরী তাদের অনেক তথ্য দিয়েছেন। তার পক্ষে আনা অভিযোগের যথেষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেছে বলে জানান (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এই কথাগুলো বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞসাবাদের জন্য বুধবার দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পায় পুলিশ।
রিমান্ডে আসলামের কাছে কী তথ্য পাওয়া গেছে- সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে মনিরুল ইসলাম বলেন, ওখানে (ভারতে) কার কার সঙ্গে বৈঠক হয়েছে, কারা কারা জড়িত ছিল, কাদের কাদের ক্লিয়ারেন্স নিয়ে তিনি সেখানে গিয়েছেন, কারা কারা তাকে উৎসাহিত করেছেন এই কাজে, পরে কী পরিকল্পনা ছিল- অনেক কিছু তিনি বলেছেন।
এই মামলা হওয়ার আগে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবেও তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

Comments are closed.