শূন্যপদে নিয়োগ পাবেন প্যানেল শিক্ষকরা

ঢাকা : প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্যানেলে থাকা সব প্রার্থীকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেবে সরকার। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতর এ–সংক্রান্ত নতুন নির্দেশনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের সূত্রমতে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৩ সালের আদেশ অনুযায়ী জাতীয়করণকৃত ২২ হাজার ৯২৫টি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে প্রধান শিক্ষক ও চারটি সহকারী শিক্ষকের পদ তৈরি করা হয়। এর পাশাপাশি কয়েক হাজার শূন্য পদও রয়েছে। সব মিলিয়ে প্রায় সব প্যানেলভুক্ত প্রার্থীই নিয়োগ পাবেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতি রয়েছে। ওই পদে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগ দেয়া যাবে।

গত ৬ জুন হাইকোর্টের নির্দেশে সদ্য জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে প্যানেল প্রার্থীদের নিয়োগ দিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছিল। পরে প্যানেলভুক্ত প্রায় ২৩ হাজার প্রার্থী নিয়োগের অপেক্ষায় থাকলেও এদের নিয়োগে শূন্য পদের শর্ত জুড়ে দেয়ায় সবাইকে নিয়োগ দেয়া যাচ্ছিল না। এ নিয়ে প্যানেল প্রার্থীরা ক্ষোভ জানিয়ে আদেশ সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.