নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ২২ জুন। চলবে ২৬ জুন পর্যন্ত। আজ (১৫ জুন) বুধবার দুপুরে রেলভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান রেলমন্ত্রী মুজিবুল হক।
মন্ত্রী বলেন, ২২ জুনের টিকিটের যাত্রীরা ১ জুলাই যাত্রা করবেন। ২৩ জুন টিকিটের যাত্রীরা ২ জুলাই এবং ২৪ জুনের টিকিটের যাত্রীরা ৩ জুলাই যাত্রা করবেন। এ ছাড়া, ২৫ জুনের টিকিটের যাত্রীরা ৪ জুলাই এবং ২৬ জুনের টিকিটের যাত্রীরা ৫ জুলাই ভ্রমণ করবেন। এছাড়া বছর ৬৯২টি নিয়মিত কোচের সঙ্গে ঈদ উপলক্ষে আরো ১৭০টি কোচ যাত্রী সেবা দিয়ে যাবে বলে মন্ত্রী জানান।

Comments are closed.