ঢাকা : চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে আটক ব্যক্তি সন্দেহভাজন তিনজনের একজন বলে মনে করছে পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ বুধবার (১৫ জুন) দুপুরে সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান। তিনি বলেন, এসপির স্ত্রী হত্যাকাণ্ডের একজন সন্দেহভাজনকে ধরেছি। জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ মনে করছে, তিনি সন্দেহভাজন তিনজনের মধ্যে একজন।
গত ৫ জুন ছেলেকে স্কুল বাসে তুলে দেয়ার সময় চট্টগ্রামের জিইসি মোড়ে বাসার কাছেই খুন হন মিতু।

Comments are closed.