হোমিও সোসাইটির আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রাম :   চট্টগ্রাম হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সোসাইটি ডবলমুরিং থানার উদ্যোগে রোগ নিরাময়ে হোমিওপ্যাথির ভূমিকা শীর্ষক আলোচনা, ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান গত ১৭ জুন বিনা হোমিও হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডা. জি কে দাশ গমন। প্রধান অতিথি ছিলেন সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ডা. রতন চক্রবর্ত্তী। প্রধান আলোচক ছিলেন মহানগর কমিটির সভাপতি ডা. সুধীর চক্রবর্ত্তী।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. অনুপম চৌধুরী, সাংবাদিক সৈয়দ শাহ, বঙ্গবন্ধু স্মৃতি সংস্থার সভাপতি ডা. রিদোয়ান আলম তালুকদার, ডা. নাজনিন আক্তার, ডা. তপন ভৌমিক, অধ্যক্ষ ডা. পরিমল সাহা ও ডা. লিটন চক্রবর্ত্তী। বিডি ফার্মাসিউটিক্যালস এর পৃষ্ঠপোষকতায় ও ইসমাইল হোসেন মনির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেলায়েত হোসেন, ইফতেখার কাদের, রাজবিহারী নাথ, রতন চৌধুরী, বিজয় কৃষ্ণ নাথ, ব্লাড ক্যান্সার হতে আরোগ্য রোগি জসিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, চিকিৎসা মহান পেশা ও সেবাধর্মী কাজ। বিশেষ করে হোমিওপ্যাথি ও হোমিও চিকিৎসকরা মানবকল্যাণে নিয়োজিত। স¤প্রতি ডা. জি কে দাশ গমন কর্তৃক চিকিৎসা প্রাপ্ত ব্লাড ক্যান্ডার হতে আরোগ্য প্রাপ্ত রোগি জসিম উদ্দিন সমাজের জন্য উদাহরণ। তাঁরা বলেন, মানুষ মানুষের উপকারের জন্য, ক্ষতির জন্য নয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.