নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিভিন্ন মার্কেটগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন । নগরীর বিভিন্ন শপিং মল ও বাজারে ১৯জুন রবিবার অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সামনের ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে জমে ওঠা বিপণী বিতানগুলোতে অতিরিক্ত মুনাফা রোধে চলমান এ অভিজান চলবে এবং অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাহমিলুর রহমান , অনুপমা দাস ও ইশ্তিয়াক আহ্মেদ । এ সময়ে ভ্রামমাণ আদালতকে সহায়তা প্রদান করেন ক্যাব সদস্য জান্নাতুল ফেরদৌস ও তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার এর প্রতিনিধি মোঃ মোকাম্মেল হক খান। পুলিশ ও ব্যাটলিয়ন আনসার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন ।
এ বিভাগের আরও খবর

Comments are closed.