নতুন রূপে জ্যাকুলিন

বিনোদন : ব্রিটিশ মিউজিক্যাল ব্যান্ড স্পাইস গার্লস এর ওয়ানাবি গানের রিমেক ভিডিওতে দেখা যাবে বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজকে। বিশ্ব-উষ্ণায়ন, দারিদ্র, নারী নির্যাতন প্রভৃতি বিষয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে তৈরি হয়েছে গ্লোবাল গোলস ক্যাম্পেইন। সোমবার এই ক্যাম্পেনের উদ্যোগে কান লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে হোয়াট রিয়েলি রিয়েলি ওয়ান্ট নামে একটি ছবি দেখানো হয়। যে ছবিটি আসলে ‘স্পাইস গার্লস এর মিউজিক ভিডিওর একটি ভার্সন। যার মাধ্যমে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে।

এ প্রসঙ্গে জ্যাকলিনের বলেন, আমাদের এমন একটা সমাজ গড়ে তোলা উচিত, যেখানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবেন না। এবং শিক্ষা, প্রযুক্তিগত দিক থেকে তারা আরও উন্নত হতে পারবেন।
আসলে আমরা নারী ক্ষমতায়ন এবং সঙ্গে নারী নির্যাতন বন্ধ করার জন্য কী চাই, সেটাই ভিডিওর বিষয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.