এফ. কবির চৌধুরী’র ‘ওগো মিষ্টি মেয়ে’

বিনোদন প্রতিবেদক :    পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জনপ্রিয় কন্ঠশিল্পী এফ. কবির চৌধুরী’র গাওয়া এবং অগ্নিবীণা প্রকাশনা সংস্থা থেকে আধুনিক ও আঞ্চলিক গান নিয়ে বাজারে এসেছে ‘ওগো মিষ্টি মেয়ে’। ওগো মিষ্টি মেয়ে’র জনপ্রিয় গান গুলো- একটি চিঠির পাশে, পেয়েছি তোমার দেখা, আমার জসীম উদ্দীন কই, প্রেম জ্বালায় জ্বলি পুড়ি, হায়রে গুণীজনে কয়, তোমাকে দেখলে, ওগো মিষ্টি মেয়ে, দোদুল দোলায়, আঁত্তে এনকা লাগের ও অমাবস্যা রাইত্তানত ইত্যাদি তার সুমধুর কন্ঠে তুলে ধরেন। গান গুলোর গীতিকার হলেন- বাবুল আচার্য্য, ইফতেখার সাদী, লোকমান হোসেন ফকির, লক্ষীপদ আচার্য্য, হুমায়ুন চৌধুরী, ডা: গোলাম মোস্তফা, এম. রুস্তম আলী, শাক্য মিত্র বড়ুয়া ও নুরুল আলম।

সুরকাররা হলেন- আলমগীর আলাউদ্দিন, বিনোদ রায়, শ্যাম সুন্দর বৈষ্ণব, লক্ষীপদ আচার্য্য, এফ.কবির চৌধুরী, বাবুল আচার্য্য, শাক্য মিত্র বড়ুয়া ও নুরুল আলম। বাদ্য যন্ত্রে ছিলেন- সংগীত: বিনোদ রায়, বাঁশী- শহীদ, গীটার- রাজীব, রাসেল, বেহালা- সেলিম, রিদম প্রোগ্রাম- বিনোদ, মিক্সিং, মাস্টারিং ও ভয়েজ: বিনোদ, পুলক, আলোকচিত্র ফরিং। ওগো মিষ্টি মেয়ে এ্যালবাম সম্পর্কে এফ. কবির চৌধুরী বলেন- প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ তায়ালার নিকট। সাথে সাথে আমার সকল দর্শকদের কাছে দোয়া চাচ্ছি আমার বাবা মরহুম নুরুল হুদা চৌধুরী ও মাতা মরহুমা নূর বানুর জন্য। যাদের স্বপ্ন ছিল আমি একজন বড় শিল্পী হবো।

প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি, যার একান্ত আন্তরিকতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই এ্যালবাম রিলিজ করার সুযোগ করে দিয়েছেন, তিনি হচ্ছেন- জনাব নাজমুল হক ভূঁইয়া খালেদ ভাই কর্ণধার জি-সিরিজ। তাঁর কাছে আমি চির ঋণী এবং তিনি আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আল্লাপাক যেন তাঁকে দীর্ঘজীবী করেন। এই এ্যালবামের সকল গীতিকার, সুরকার ও সংগীত পরিচালককে আমার অন্তরের অন্তস্থল থেকে সাধুবাদ জানাই। আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুবর বিনোদ রায়কে। তার একান্ত প্রচেষ্টা ও সহযোগিতা না থাকলে, আজ আমার এই এ্যালবাম রিলিজ করা সম্ভব হতো না।

আমার আরেকজন বড় ভাইয়ের কথা স্মরণ না করলেই হয়না তিনি হচ্ছেন- সার্ভো কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম.রুস্তম আলী, যার একান্ত উৎসাহ আমাকে উদ্দীপনা জাগিয়েছে। আমার জীবন চলার পথের সাথী আমার সহধর্মিনী জনাবা শিরিন সুলতানা মুক্তা যার একান্ত প্রচেষ্টা ও পরিশ্রম না থাকলে হয়তো এই এ্যালবামের জন্মই হতোনা, তাকে বিশেষ ভাবে ধন্যবাদ। এই এ্যালবামের গান গুলো শুনে আপনাদের মনে একটু আনন্দ পেলে আমার কষ্ট স্বার্থক হবে। দর্শকদের উদ্দেশ্যে বলব- দেশের গান শুনুন, গান ভালবাসুন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.