কামরুল ইসলাম দুলু,(২৬ জুন সীতাকুন্ড) : সীতাকুন্ডের ফৌজদারহাটস্হ আবদুল্লাহ ঘাটা এলাকায় সন্ধ্যা ৬ টার সময় সড়ক দূর্ঘটনার মো: সাইদুল (২৬) নামের একজন নিহত হয়েছে। জানাযায়, সীতাকুন্ড-চট্টগ্রাম রোডের “সেইফ লাইন” এর সাথে ট্রাকের সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহসড়কের আবদুল্লাহঘাটা এলাকায় একটি দাড়াঁনো ট্রাকের পিছনে দ্রুতবেগে আসা সেইফ লাইন গাড়িটি ধাক্কা দিলে সেইফ লাইন গাড়িটি চুরমার হয়ে যায়। ঘটনাস্হলে সাইদুল নিহত হয়। নিহত সাইদুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ শেষ বর্ষের ছাত্র। সে ভাটিয়ারী এলাকার সাবেক মেম্বার খায়রুল আলম এর বড় মো: মাহবুবুর আলমের ছেলে। সাইদুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিভাগের আরও খবর

Comments are closed.