চট্টগ্রাম : নেটওয়ার্কিং রিহ্যাবিলিটেশন এসোসিয়েশন (এন.আর.এ) “মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন ২০১৬” উপলক্ষে এক র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে গত ২৩ জুন ২০১৬ বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমীতে । উক্ত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জম. নাছির উদ্দিন। আলোচনা সভার প্রধান আলোচক ছিলেন চসিক এর ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কউনসিলার জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদদ আলী আসলাম হোসেন, উপ পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, চট্টগ্রাম মেট্টো উপ অঞ্চল, চট্টগ্রাম। জনাব ডাঃ মোহাম্মদ শফিউল হাসান, সহযোগী অধ্যাপক, মানসিক রোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। জনাব শিবপ্রসাদ ভট্রাচার্য্য, সহযোগী অধ্যাপক, আই,ই,আর,টি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফারহানা আহমেদ, সিনিয়র চাইল্ড সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল।
আলোচনা সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জম. নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম শহরকে মাদক মুক্ত ও মাদকাসক্তদের চিকিৎসায় তিনি সবর্দা সার্বিক সহযোগিতা করবেন। তিনি বলেন যুব সমাজ হচ্ছে একটি উন্নত জাতি গঠনের মুল চাবিকাঠি। তাই যুব সমাজ যাতে মাদকের অপব্যাবহার করে মাদকাসক্ত না হয় সেইদিকে আমাদের ও পরিবারের সবাইকে সচেতন থাকতে হবে।
উক্ত অনুষ্ঠানে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার এর বিরুদ্ধ বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিশষ অবদান রাখার জন্য নেটওয়ার্কিং রিহ্যাবিলিটেশন এসোসিয়েশন (এন.আর.এ) এর পক্ষ থেকে প্রধান অতিথি মাননীয় মেয়র আলহাজ্ব আ.জম. নাছির উদ্দিন এবং বিশেষ অতিথিদেরকে সম্মামনা সরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এতে আরো বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ এসরারুল হক এসরাইলকে সম্মামনা সরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জম. নাছির উদ্দিন এর পক্ষ থেকে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার এর বিরুদ্ধ বিশষ অবদান রাখার জন্য সম্মামনা সরূপ ক্রেস্ট প্রদান করেন মঈন উদ্দিন ফরহাদ (দৃষ্টি), সাজ্জাদ হোসেন চৌধুরী (দীপ্তি), দুলাল সরকার (ছায়ানীড়), সাইফুদ্দিন (প্রশান্তি), তানভির (সেভার আলোর পথ), পমি কর (শুকতারা), মিলু (নীল), শাকিল (এলাটর্), লিটন (স্রোত), টিপু (গোল্ডেন লাইফ) শাহাদাত (আভা) কে।
সর্বশেষে উক্ত অনুষ্ঠান আয়োজনকে সার্বিকভাবে সফল এবং সার্থক করার জন্য নেটওয়ার্কিং রিহ্যাবিলিটেশন এসোসিয়েশন (এন.আর.এ) আহবায়ক কমিটির পক্ষ থেকে মঈন উদ্দিন ফরহাদ (দৃষ্টি) এবং সাজ্জাদ হোসেন চৌধুরী (দীপ্তি) এসোসিয়েশনের সকল সদ্যসবৃন্দ, রিকোভারী ভাই এবং উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জনান।

Comments are closed.