ঘরের পানে নাড়ির টানে সবাই ছুটছেন

গোলাম সরওয়ার  :   সামনে মুসলসানদের পবিত্র ঈদুল ফিতর। নগররীর যান্ত্রিকতা ফেলে সবাই ছুটছেন আপন ঘরের পানে নাড়ির টানে। দীর্ঘ ছুটির উচ্ছ্বাসে। প্রিয়জনদের সঙ্গে মিলিত হবার বাসনায় সব ঝক্কি-ঝামেলা হাসিমুখে বরণ করে নিচ্ছে যাত্রীরা। এজন্য প্রস্তুতি ছিল এক সপ্তাহ আগে থেকেই। অন্যান্য বারের মতো এবার ভোগান্তি ছিল না আগাম টিকিটি প্রাপ্তিতে। তবে প্রথম বারের মতো ঈদে একটানা নয় দিন ছুটি থাকায় খুব একটা তাড়া ছিল না। গত কয়েক দিন ধরে যে যার মতো করে পরিবার পরিজনকে ট্রেন, বাসে, লঞ্চে পাঠিয়ে দিয়েছেন। তবে গতকাল বৃহস্পতিবার শেষ কর্ম দিবসের দুপুরের পর থেকেই পাল্টে যেতে থাকে বাস স্টেশন, লঞ্চঘাট ও রেল স্টেশনের চিত্র।

গতকাল বাস, লঞ্চে ভোগান্তির কথা না শোনা গেলেও ট্রেন নিয়ে ছিল অল্পস্বল্প অভিযোগ। ঢাকা-রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় প্রায় পৌনে দুই ঘন্টা দেরিতে। এ নিয়ে যাত্রীদের মধ্যে কিছু ক্ষোভ দেখা যায়। তবে অন্যান্য ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতি বছর যানজটের কারণে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের ইয়ত্তা থাকে না। শত ভোগান্তি সহ্য করে তবু মানুষ বাড়ির পথে পা বাড়ায়। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে। তবে অন্যান্যবারের চেয়ে এবারের ঈদে যানজটের ভোগান্তি অনেকাংশেই কমে আসবে এবং ঘরমুখো মানুষের যাত্রা আগের যে কোনো সময়ের থেকে স্বস্তিদায়ক হবে।

 

এ বিভাগের আরও খবর

Comments are closed.