যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা তৈরিতে কমিউনিটি ওয়াচ গ্রুপ ব্র্যাকের সভা অনুষ্ঠিত

0

সিটিনিউজবিডি : গতকাল চট্টগ্রামের আগ্রাবাদ বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়-এ দেশের বৃহত্তর বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ব্র্যাক, যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা তৈরিতে মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি কমিউনিটি ওয়াচগ্রুপ সভার আয়োজন করে । সভায় বক্তারা বলেছেন, যৌন হয়রানি, ধর্ষণসহ যে কোন ধরণের নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সভায় আলোচকগণ বলেন, যৌন হয়রানিকে উত্ত্যক্তকরণ, টিজিং বা যে নামেই অভিহিত করা হোক না কেন এটি নারী নির্যাতনের একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। পুরুষতান্ত্রিক মানসিকতা, সমাজে ও পরিবারে নারীর প্রতি সম্মানের অভাব এবং এর প্রতিফলন হিসেবে সম্প্রতি যৌন হয়রানি সামাজিক ব্যাধি হিসেবে পরিনত হয়েছে। এর মাধ্যমে নারীর মৌলিক মানবাধিকার যেমন: নারীর শিার অধিকার, চলাচলের অধিকার, সর্বোপরি বেঁচে থাকার অধিকার লঙ্ঘিত হচ্ছে। সভায় বক্তারা যৌন হয়রানি নির্মূলকরণে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং মিডিয়া কর্মীদেরকে এ বিষয়ে আরও বেশী সংবাদ প্রকাশ সহ যথাযথ ভূমিকা রাখার আহবান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জনাব কাজী আবুল মনসুর,আজকের সূর্যোদয়ের জুবায়ের সিদ্দিকি ,আলোকিত বাংলাদেশের ফটোসাংবাদিক নিপুল কুমার দে ,বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নুরুল আলম, ব্র্যাকের সেক্টর স্পেশালিষ্ট মেহেদী হাসান ও জুনিয়র সেক্টর স্পেশালিস্ট নাজিম উদ্দীন প্রমুখ।
সভায় জানানো হয় ‘নারী ও কিশোরীদের প্রতি সব রকম সহিংসতা ও যৌন হয়রানি নির্মূলকরণে’ ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগ এক বছরের পাইলটিং শেষে ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন)’ কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচি যৌন হয়রানির বিরুদ্ধে ছাত্র-ছাত্রী, শিক, অভিভাবক, বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, আইনজীবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী, সাংবাদিকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে যৌন হয়রানির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে কাজ করছে।
শুধুমাত্র আইন প্রয়োগ করে শাস্তি বিধান করলেই যৌন হয়রানির মত সামাজিক ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। যথাযথ আইন প্রয়োগের পাশাপাশি নারীর প্রতি বিদ্বেষপূর্ণ ও সহিংস সংস্কৃতির পরিবর্তন ঘটিয়ে নারী-পুরুষের অংশীদারিত্বমূলক, সহমর্মিতাপূর্ণ, দায়িত্বশীল, সুস্থ সম্পর্কের বিকাশের প্রতি মনোযোগ দিতে হবে। এ লক্ষে সকলকে সম্মিলিত ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য মেজনিন কর্মসূচি চট্টগ্রামে ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়সহ সারাদেশে ৪০৫টি মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.