উখিয়া বন বিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

0

শহিদুল ইসলাম, উখিয়া(কক্সবাজার) :   কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ইনানী রেঞ্জের আওতাধীন ছোয়াংখালীস্থ চেংছুরি গ্রামের জেলা প্রশাসন ও বন বিভাগ অভিযান চালিয়ে অবৈধ ভাবে বন বিভাগের জায়গায় গড়ে উঠা ৮টি দোকান ও একটি বসত ঘর উচ্ছেদ করেছে। রোববার ২ ঘন্টা ব্যাপী এ অভিযানে নেতৃত্ব নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম, সহকারী বন সংরক রেজাউল করিম চৌধুরী, ইনানী রেঞ্জ কর্মকর্তা মীর আহমদ সহ পুলিশ, বিজিবি। উখিয়ার উপকুলীয় জালিয়াপালং ইউনিয়নের চোয়াংখালীস্থ সোলতান আহমদের ২ পুত্র মাহমুদ উলাহ ও আব্দু শুক্কুরের নেতৃত্বে দীর্ঘদিন ধরে বন বিভাগের জায়গার উপর অবৈধ ভাবে দোকান ঘর ও বসত বাড়ি তৈরি করেছিল। স্থানীয় বন বিভাগ খবর পেয়ে গুড়িয়ে দেন। বন বিভাগ বাদী হয়ে ৩ দখলদারের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এসময় উপস্থিত ছিলেন উখিয়া থানার তদন্ত ওসি হাবিবুর রহমান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.