সিটিনিউজবিডি : অষ্টম জাতীয় বেতন কাঠামো বাতিল করে অধ্যাপকদের বেতন ভাতা সিনিয়র সচিবদের সমান করে নতুন বেতন কাঠামো ঘোষণার দাবিতে রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত তিনদিনের কর্মবিরতির প্রথমদিন পালন করেছেন শিক্ষকরা । এছাড়াও আগামী দুই টানা এই কর্মসুচী পালন করা হবে।
১ এবং ৩জুন ও এ কর্মসূচী পালিত হবে। এছাড়া আগামী ৪ জুন বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান কর্মসূচীও পালন করবেন তারা।
অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে কর্মসূচীর অংশ হিসেবে পরবর্তীতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজদ্দোলা জানান, দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে আসেন। রাষ্ট্রের উচিত তাদের সর্বোচ্চ সম্মান প্রদান করা। তা না করে নতুন বেতন কাঠামো দ্বারা আমাদের অবনমন করা হয়েছে।
বেতন কাঠামো নিয়ে শিক্ষকদের দাবিগুলো হলো, প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামোতে আট বছরের অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপকদের বেতন-ভাতা সিনিয়র সচিবের সমতুল্য করা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে নিয়োগের বা পদোন্নতির প্রারম্ভিক বেতন প্রস্তাবিত ১ম গ্রেড করা।বিশ্ববিদ্রারয়ের অধ্যাপক হিসেবে চার বছরের অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকদের বেতন সচিবদের সমতুল্য করা। সহযোগী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ। প্রত্যাশিত বেতন কাঠামো অনুযায়ী ওয়ারেন্ট অব প্রেসিডেন্স-এ শিক্ষকদের পদমর্যাদা ও অবস্থান নিশ্চিতকরণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পদমর্যাদা মুখ্যসচিব বা মন্ত্রী পরিষদ সচিবের সমতুল্য করে সে অনুযায়ী সুবিধাদি নিশ্চিত করা এবং শিক্ষানীতি অনুযায়ী শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করা।
