আমেরিকায় জিকা ভাইরাসে ১ জনের মৃত্যু

আন্তর্জাতিক : হাইতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪৩টি দেশ মারণ জিকা ভাইরাসের শিকার। এবার মশাবাহিত এই ভাইরাসের আক্রমণে মৃত্যু হল মার্কিন যুক্তরাষ্ট্রের এক বৃদ্ধের। মার্কিন মুলুকে জিকায় মৃত্যুর এটাই প্রথম ঘটনা।

স্থানীয় স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জুন মাসের শেষের দিকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে জিকা আক্রান্ত হয়ে। তদন্তে দেখা গেছে, জিকা ভাইরাস রয়েছে, এমন একটি দেশে সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন ওই ব্যক্তি। ফেরার পরেই প্রথমে কয়েকদিন জ্বর আসে। হাজার ওষুধেও জ্বর সারছিল না। রক্ত পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস পাওয়া যায়। রক্তে প্লেটলেটস কমতে থাকে। এবং ইন্টারনাল হ্যামারেজ হয়েই শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই ব্যক্তির।

এ বিভাগের আরও খবর

Comments are closed.