যুক্তরাষ্ট্রে আদালতে হাজতির গুলিতে ২ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক : যুক্তরাষ্ট্রের হাজতে থাকা এক ব্যক্তির গুলিতে জসেফ জাংরো এবং রন কিঞ্জলে নামে আইনবিষয়ক দুই কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আহত ব্যক্তিদের লেকল্যান্ড হেলথ ও সেন্ট জোসেফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার এ ঘটনা ঘটে।

সিএনএনের খবরে বলা হয়, হাজত থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বন্দুক কেড়ে নেয়। এরপর গুলি ছুড়লে এ ঘটনা ঘটে। পরে ওই হামলাকারীকেও গুলি করে হত্যা করে পুলিশ।

বেরিয়েন কাউন্টির প্রধান নির্বাহী কর্মকর্তা (শেরিফ) পল বেইলি জানান, ঘটনাটি প্রকাশ্যে ঘটে। নিহত আইনবিষয়ক কর্মকর্তারা ৩০ বছর ধরে তার পরিচিত ছিলেন। তিনি আরও জানান, আদালতের কার্যক্রম মঙ্গলবার বন্ধ থাকবে। এ ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে তিনি নিহত আসামির পরিচয় নিশ্চিত করতে পারেননি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.