আনসারউল্লাহর চার সদস্যর পাঁচ দিনের রিমান্ড

চট্টগ্রাম : আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (১২ জুলাই) মঙ্গলবার দুপুর দুইটায় আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার এ আদেশ দেন।

চট্টগ্রাম আদালতের পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান জানান, সীতাকুণ্ড থেকে গ্রেফতার হওয়া আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যকে সন্ত্রাস দমন আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।এছাড়া তাদের বিরুদ্ধে অস্ত্র আইনেও আরকেটি মামলা সীতাকুণ্ড থানায় দায়ের করা হয়।

এর আগে শনিবার দিনভর অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করা হয়। চারজনের মধ্যে তিনজনকে শনিবার দুপুরে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারের পূর্ব পাশে একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তিনজন হল, মো. শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১)।

এসময় তাদের কাছ থেকে চারটি চাপাতি ও চারটি কিরিচ, ছয়টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাব এবং বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.