সালমানের পরামর্শ রাখলেন আমির

বিনোদন : আমির খান ও সালমান খানের সেই শত্রুতা নেই। সেই দা-কুমড়ো সম্পর্ক আবার বন্ধুত্বের দিকে গড়াচ্ছে। আর তারই ইঙ্গিত মিলল সালমানের কথায়। সালমান জানিয়েছেন, কিছুদিন আগে তিনি আমিরকে ‘দঙ্গল’-এর জন্য সিক্স-প্যাক না হওয়ার পরামর্শ দেন। শুরুতে কাঁচুমাচু করলেও শেষমেশ সেই পরামর্শই মেনে নেন আমির। সম্প্রতি আমিরের দঙ্গল ছবির পোস্টার প্রকাশিত হয়েছে। ওই পোস্টারে দেখা যাচ্ছে, অনস্ক্রিন-মেয়েকে সাথে নিয়ে বসে আছেন আমির খান।

এক সাক্ষাতকারে এ ব্যাপারে বলতে গিয়ে সালমান বলেন, ‘আমি পোস্টারটি দেখেছি। খুব সুন্দর হয়েছে তা। অপেক্ষা করুন, আরেকটি পোস্টার আসছে যাতে আমিরকে খোলা-বুকে দেখা যাবে। আমি তাকে দঙ্গলে সিক্স-প্যাক না হওয়ার পরামর্শ দিয়েছিলাম। সেটাই সে মেনেছে। আর ওইটাই দেখা যাবে ওই পোস্টারে।

দঙ্গলে আমিরকে মহাবীর সিং ফোগাটের ভূমিকায় দেখা যাবে। ফোগাটের কিন্তু সিক্স-প্যাক ছিলো। পরামর্শের জবাবে আমির খান এ কথা জানালে সালমান জানান, থাক, তবু তোমার সিক্স-প্যাক হওয়ার দরকার নেই।

এ বিভাগের আরও খবর

Comments are closed.