জুবায়ের সিদ্দিকী : ৭ম এশিয়া প্যাসিফিক ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের চীন গমন। ৭ম এশিয়া প্যাসিফিক ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২০ জুলাই চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করছে।
এ উপলক্ষে দলের খেলোয়াড় কর্মকর্তাগণ বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন এর সাথে এক সৌজন্য সাক্ষাত করেন। এতে দলীয়কর্মকর্তা আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মশিউর রহমান চৌধুরী, এইচ এম সোহেল, মোহাম্মদ ইউসুফ, দলীয় ম্যানেজার আব্দুল হান্নান আকবর, প্রতিযোগিতায় বাংলাদেশ দলের স্পন্সর গ্রেট ওয়াল সিরামিকের কর্মকর্তা জসিম উদ্দীন ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় ফুটবল এসোসিয়েশন সভাপতি স্পন্সর প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতাজানান এবং আগামীতে অনুরূপ সহযোগিতা প্রদানের অনুরোধ জানান। তিনি দলের সাফল্য ও নিরাপদে দেশে ফেরার জন্য দোয়া প্রার্থনাকরেন।
উল্লেখ্য, আগামী ২১ হতে ২৪ জুলাই পর্যন্ত চীনের ইউনান প্রদেশের কুইজিং নগরীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Comments are closed.