সিটিনিউজবিডি : আগামীকাল ২৮ জুলাই বিকেল ৫ টায় সার্সনরোডস্থ হাট খোলায় ফোরাম চিটাগাং-এর উদ্যোগে ‘সন্তান যখন জঙ্গি : পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন খ্যাতিমান সমাজ বিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। সম্মানিত আলোচক হিসেবে আরো উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলম, অধ্যক্ষ হাসিনা জাকারিয়া বেলা, কবি অভীক ওসমান, অধ্যাপক মাধব দীপ ও শিক্ষক নেতা আবু তাহের চৌধুরী। এ ছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনা সভায় উপস্থিত থাকবেন।ফোরাম চিটাগাং আয়োজিত আলোচনা সভাটির মিডিয়া পার্টনার অনলাইন নিউজ পোর্টাল সিটিনিউজবিডি (www.ctnewsbd.com) ।
এ বিভাগের আরও খবর

Comments are closed.