রাঙামাটিতে শপথ নিলেন ৩৮ ইউপি চেয়ারম্যান

0

জিয়াউল হক, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি আটটি উপজেলার নবনির্বাচিত ৩৮জন ইউপি চেয়ারম্যানকে শপথ পাঠ করানো হয়েছে। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন নব নির্বাচিত চেয়ারম্যানগণকে শপথ পাঠ করান।

এসময় জেলা নির্বাচন অফিসার নাজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু শাহেদ চৌধুরীসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলার ৪৮টি ইউনিয়নের মধ্যে দুই দফায় মোট ৪৭ জন ইউপি চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করানো সম্পন্ন হয়েছে।

নির্বাচনে বিজয়ী হওয়া ৪৮জন চেয়ারম্যানকে বিজয়ী ঘোষণা করা হলেও দুই দফার প্রকাশিত গেজেটে নাম প্রকাশ করা হয় ৪৭ জন ইউপি চেয়ারম্যানের নাম। বাদ দেওয়া হয়েছে বরকল উপজেলাধীন ভূষণছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন এর নাম।

জেলা নির্বাচন কমিশনার নাজিম উদ্দিন জানিয়েছেন, গেজেট প্রকাশ না হওয়ায় মামুনুর রশিদ মামুনকে শপথ পাঠ অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়নি। উক্ত ইউনিয়নে ভোট কারচুপির অভিযোগ করে আঞ্চলিক সংগঠন জেএসএস পুনরায় নির্বাচনের দাবি জানালে নির্বাচন কমিশন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নিবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ৬ষ্ঠ দফায় চলতি বছরের ৪ই জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটি জেলার কাপ্তাইয়ের একটি ইউপি ছাড়া বাকি ৪৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.