রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি পৌর সভার ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৯২কোটি ৩ লাখ ৮৪ হাজার ৮২০ টাকার প্রস্তাবি বাজেট ঘোষনা করা হয়েছে। এতে বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৮১ হাজার টাকা।
মঙ্গলবার বিকালে রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলদেশ এর সহযোগি সংগঠন সচেতন নাগরিক কমিটি জেলা শাখা এবং রাঙামাটি পৌরসভার উদ্যোগে আয়োজিত এ বাজেট ঘোষনা করা হয়।
রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, সনাকের সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলার কালায়ন চাকমা, ৯নং ওয়ার্ডের কাউন্সিলার বিলাল হোসেন টিটু। বাজেট ঘোষনা অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভার সকল কাউন্সিলার, সুশিল সমাজের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, তরুণ সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ ইয়েস সদস্য এবং ইয়েস ফেন্ডসরা উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষনার শেষে সাধারণ জনগণের বাজেট সংশিষ্ট বিভিন্ন প্রশ্নের জবাবদের রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাঙামাটিতে একটি সুন্দর ও পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে পৌরসভার বর্তমান প্যানেল কাজ করে যাচ্ছে। শহরকে মাদকমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী করার জন্য পৌরসভার দাষিত্ব প্রাপ্ত সকলে চেষ্ঠা করছে বলেও তিনি জানান।
বিলবোর্ড অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, এই প্যানেল আসার পরে শহরের কোন স্থানে বিলবোর্ড বসতে দেওয়া হচ্ছে না। আর যে বিলবোর্ডগুলো আগের থেকে ছিলো তা অপসারণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এছাড়া রাঙামাটি শহরের মানিকছড়ি এলাকায় সিটি গেইট করা হবে এবং এর পাশাপাশি শহরের রাস্থার ধারে সোলারের মাধ্যমে লাইটিং ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
বাজেটে পার্ক নিমার্ণ বাবদ খরচ দেখানো প্রসঙ্গে তিনি বলেন, রাঙামাটি পৌরসভার ভবনটিকে একটি আধুনিক ভবন করা হবে। এছাড়া ভবনের সামনে মুক্তমঞ্চসহ বিনোদনের জন্য কিছু সরঞ্জাম ব্যবস্থা গ্রহন করা হবে। রাঙামাটি সাবিক উন্নয়নে এই প্যানেল কাজ করছে এবং করবে তবে এর জন্য সকলের সহযোগিতা কামনা করের তিনি।
