জেবি বিপিএল ৩য় রাউন্ডের ফলাফল

0

খেলাধুলা : কঠিন ভাবে জিতেছে ঢাকা আবাহনী আর মোহামেডান ড্র করে।

জেবি বিপিএল ৩য় রাউন্ডের নিজেদের শেষ ম্যাচে ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব ফেনী সকারের সাথে আবারো পয়েন্ট নষ্ট করে চট্রগ্রামে সমর্থকদের হতাশ করলো। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায়ম্যাচটি গোলশূন্য ড্র হলে জোসির টিম চরম ভাবে হতাশা প্রকাশ করেছে ম্যাচ শেষে। ৩খেলায় ২ পয়েন্ট নিয়ে বাকী ম্যাচ গুলো কঠিনভাবে পার করবেন বলে সাংবাদিকদের জানান কোচ জোসি। এইদিনের খেলায় বিদেশে ইসমাইল ভাঙ্গুরা.ইয়াইয়া ওঅন্যরা আশানুরুপ খেলতে না পারায় ম্যাচের ফল পাইনি বলে তিনি জানান।পক্ষান্তরে ফেনী সকার ক্লাব শুরু থেকেই ভালো খেলে চট্রগ্রাম পর্বের শেষ খেলায় শক্ত প্রতিপক্ষ থেকে ১ পয়েন্ট পেয়ে এখন তাদের সংগ্রহ ৩আর মোহামেঢানের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট ।ম্যাচ শেষে রেফারীর খড়া সমালোচনা করে ফেনী সকারের কোচ লাডি বাবা লুলা বলেন,রেফারী নিশ্চিত কয়েকটি পেলান্টির সিদ্ধান্ত না দিয়ে জয় বন্জিঞত হয় ।তাদের করা গোলটি অফসাইডের কারণে বাতিল না করলে ম্যাচের ফল অন্য রকম হতে পারতো বলে ওজানান। তবে তিনি বাকি খেলা গুলো আরো ভালো খেলতে আত্ম বিশ্বাসী বলে জানান।

অপর দিকে চট্রগ্রাম পর্বের শেষ খেলায় শক্তিশালী ঢাকা আবাহনী লিঃ প্রতিপক্ষ দূর্বল টিম বিজিএমসি’র বিরুদ্ধে খেলতে নেমে বেশ আক্রমনত্বক ফুটবল উপহার দেন।খেলার প্রথমার্ধায়ের ৩২মিঃ ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা লিই এন্ড্র ট্রাক ফ্রি কিক থেকে ডি-বক্সের ৩০/৩৫গজ দূর হতে নেয়া দূরদান্ধ শর্টটি বিজিএমসি’র জালে জড়ালে আকাশি-নীল’রা এগিয়ে যাই। যা এই লিগের প্রথম ফ্রি কিকের ও সেরা গোল হিসেবে বিবেচিত বলে ক্রীড়া সাংবাদিক,সংগঠকএবং ক্রীড়া বোদ্ধারা বলাবলি কর ছিলেন।

২য়ার্ধায়ের শুরুতে টিম বিজিএমসি গোল শোধ করার জন্য মরিয়া হয়ে খেতে থাকেন। কিন্তু দক্ষ গোল ম্যাকার বা ফিনিসিং দিতে না পারায় মংকই মারমার শিষ্যরা শেষ পর্যন্ত হার নিয়ে এম.এ আজিজের মাঠ ছাড়েন।খেলার ৮০মিঃ সময়ে মারাত্মক ফাউল করার কারণে রেফারী জালাল উদ্দিন আবাহনীর লিই এন্ড্র ট্রাক কে লাল কার্ড দেখালে ১০জনের টিম নিয়ে আরিফ বাহিনীকে বাকি সময় খেলতে হয় ।

ফলে ৩য় রাউন্ডে উড়ান্ত সূচনা করা জজ কোতান শিষ্যরা ১গোল দিয়ে চট্রগ্রাম পর্ব শেষ করতে পেরে কিছুটা খুশি বলে জানান। ৩ খেলায় আবাহনীর-৫আর টিম বিজিএমসি ভালো সূচনা করে মাত্র ২ পয়েন্ট অর্জন করে চট্রগ্রাম কে রাতেই গুড নাইট জানিয়ে ময়মন সিংহের পথে রওনা দিবেন বলে টিম ম্যানেজার এই প্রতিবেদক কে জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.