ইসলাম শান্তির ধর্ম, ধর্মে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের স্থান নেই – প্রধানমন্ত্রী

0

সিটিনিউজবিডি  :   প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের স্থান নেই । ইসলাম শান্তির ধর্ম। শান্তিপূর্ণ বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না। কিছু বিপথগামী ঠাণ্ডা মাথায় নিরীহ মানুষকে হত্যা করছে ইসলাম ধর্মকে অন্যদের কাছে হেয় করছে, ভীতি সৃষ্টি করছে। তাদের ব্যাপারে দেশের সকল শ্রেণি ও পেশার সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বুধবার রাজধানীর আশকোনায় হজ কার্যক্রম-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনায় এশিয়ায় সব চেয়ে ভালো অবস্থায় রয়েছে বাংলাদেশ। প্রতিবছরের মতো এবারও সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি জানান, প্রতিবছর হাজির সংখ্যা বাড়ছে। ২০০৬ সালে হাজির সংখ্যা মাত্র ৪৭ হাজার ৯শ ৮৩ জন থাকলেও চলতি বছর হজ গমনেচ্ছুর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭শ ৫৮ জনে দাঁড়িয়েছে। এ বছর যারা হজে যাচ্ছেন তাদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চান প্রধানমন্ত্রী।

হজ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.