আজ রাতে ইংলিশ চ্যাম্পিয়নদের হবে বার্সা

0

খেলাধুলা : জয় দিয়েই মৌসুম শুরু করেছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টরা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে গত শনিবার সেল্টিককে হারায় ৩-১ গোলে। আজ রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে লুইস এনরিকের দল, প্রতিপক্ষ গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লেস্টার সিটি।

সুইডেনের সোলনা ফ্রেন্ডস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। সরাসরি দেখাবে সনি ইএসপিএন।

সেল্টিকের বিপক্ষে বার্সা তরুণদের নিয়ে মাঠে নামলেও দলে ছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তারা কেউই অবশ্য গোল করতে পারেননি। আজ লেস্টারের বিপক্ষে মাঠে নামতে পারেন আরো দুই সিনিয়র খেলোয়াড়- হাভিয়ের মাশচেরানো ও সার্জিও বুস্কেটস।

গত মৌসুমে ক্লাবের ১৩৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতা লেস্টার অবশ্য ভালো অবস্থায় নেই। প্রাক-মৌসুমে নিজেদের সর্বশেষ ম্যাচে পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। এবার বার্সার সামনেও তাদের বড় পরীক্ষাই দিতে হবে।

এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল বার্সা-লেস্টার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.