শুরু হয়েছে গ্যালাক্সি নোট ৭ আগাম অর্ডার

0

তথ্য প্রযুক্তি, সিটিনিউজবিডিঃ আজ থেকে আগাম অর্ডার নেওয়া শুরু হয়েছে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট গ্যালাক্সি নোট ৭ । আগামী ১৯ আগস্ট বাজারে ছাড়া হবে ফোনটি। শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে ফ্ল্যাগশিপটি।  স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ফ্ল্যাগশিপে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর। তবে উত্তর আমেরিকা, চীন, জাপান ও অন্য দেশগুলোতে স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসর পাওয়া যাবে। সঙ্গে থাকছে ৪ জিবি র‍্যাম। থাকছে স্যামসাংয়ের কুইক চার্জিং প্রযুক্তি। রিয়ার ক্যামেরা রয়েছে ১২ মেগাপিক্সেলের, সঙ্গে আছে এফ/১.৭ লেন্স এবং এস৭ সিরিজের অপ্টিক্যাল স্ট্যাবিলাইজেশন।

৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে রয়েছে আলাদা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ। গ্যালাক্সি নোট ৫ স্মার্টফোনে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ অবশ্য ছিল না। ব্যাটারি রয়েছে ৩৫০০ এমএএইচের।

নোট ৭ ফ্যাবলেটে রয়েছে ৫ দশমিক ৭ ইঞ্চির কোয়াড এইচডি (২৫৬০x১৪৪০ পিক্সেল) রেজ্যুলেশনের ডুয়েল-কার্ভড সুপার অ্যামোলেড ডিসপ্লে। গ্যালাক্সি নোট সিরিজের এটাই প্রথম ডুয়েল কার্ভড ডিসপ্লে সমৃদ্ধ ফোন। এ ছাড়া আছে ইউএসবি টাইপ-সি চার্জিং।

নিরাপত্তার জন্য রয়েছে আইরিস ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এ ছাড়া স্যামসাংয়ের এস পেন তো থাকছেই। এস পেনের জন্য দেওয়া হয়েছে নতুন কিছু অ্যাপস ও সফটওয়্যার। নোট ৭ চলবে অ্যানড্রয়েড ৬ দশমিক ০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। তবে অ্যানড্রয়েডের সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ৭ দশমিক ০ নুগাট বাজারে আসলে সেটাতে আপগ্রেড করে নেওয়ার সুযোগ থাকছে। কালো, রুপালি ও নীল এই তিন রঙে পাওয়া যাবে গ্যালাক্সি নোট ৭।

সুত্রঃ  প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.