নিজস্ব প্রতিবেদক : অবশেষে পুলিশ সদর দফতরে উপস্থিত হয়েছেন আলোচিত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। আজ (৩ আগষ্ট) বুধবার দুপুর সোয়া ১টার দিকে তিনি পুলিশ সদর দফতরে প্রবেশ করেন এবং প্রথমে একজন ডিআইজির কক্ষে যান। তবে তিনি কাজে যোগ দিয়েছেন কিনা সে ব্যাপারে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদী হয়ে একটি হত্যামামলা দায়ের করেন।
ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ, র্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই)। তবে মামলার মূল তদন্তে আছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
