জুবায়ের সিদ্দিকী : বিএনপি বিহীন দশম সংসদ নির্বাচনকে সুরক্ষা দিতেই আগাম নির্বাচনের পথে হাটঁছে না সরকার। পশ্চিমা চাপ থাকলেও আওয়ামীলীগের জাতীয় ও আন্তর্জাতিক মিত্ররাও মেয়াদ পুর্তির আগে নতুন কোন নির্বাচনের পক্ষে নেই। তবে মেয়াদ পুর্তির পর একাদশ সংসদ নির্বাচনকে টার্গেট করে এখন থেকেই কর্মপরিকল্পনা করছে দলের হাইকমান্ড।
সরকার তার মেয়াদ পুর্তির আগে যদি আগাম কোন নির্বাচনের আয়োজন করে তাহলে ২০১৪ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে যে স্কীকৃতি পেয়েছে তা প্রশ্নবিদ্ধ হবে। অতএব সরকার সাংবিধানিক ভাবে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনকে সুরক্ষা দিতেই আগাম নির্বাচনের পথে হাটঁছেনা।
