মোরশেদ রানা : সৌদিআরব জেদ্দা,কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ এসে পৌঁছাবে হাজীদের প্রথম ফ্লাইট বৃ্হস্পতিবার।
হজ্ব ব্যবস্থাপনার সাথে জড়িত বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো এখন হজ্ব টার্মিনাল দিকে হজ্ব যাত্রীদের অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে প্রস্তুত।
জানাযায়,প্রতি ঘণ্টায় প্রায় ১৩ টি ফ্লাইট এ প্রতিদিন ৩১২ টি ফ্লাইটে করে প্রায় ৭০০০০ হাজার হজ্ব যাত্রী আসবেন । এবং এয়ারপোর্ট এ অভ্যর্থনা সংক্রান্ত কর্মসূচি ৩০ মিনিট রাখা হয়েছে প্রত্যেক হজ্জ যাত্রীর জন্য যা পরবর্তী তে কমিয়ে ১৫ মিনিট করা হবে ।
হজ্ব যাত্রীদের আগমনের প্রথম পর্যায় স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক হজ্ব যাত্রীদের কে স্বাস্থ্য সম্পর্কিত ভিবিন্ন বিষয় সম্পর্কে ধারনা দেয়া হবে এর পর তাদেরকে পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলোর যাচাই বাছাই এর পর হজ্ব মন্ত্রনালয় এর সাথে হজ্ব যাত্রীদের অভ্যর্থনা পর্ব সহ আরও অন্যান্য কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর হজ্ব যাত্রীদেরকে নিয়ে বাস পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা করবে।
” লাব্বাইয়েক আল্লাহুম্মা লাব্বাইক “বলতে বলতে পৌঁছবে পবিত্র মক্কাশরিফের দিকে আগত হজযাত্রীগণ।
