আগামীকাল শুরু হচ্ছে পিইডিএস ওপেন ২০১৬

0

চট্টগ্রাম অফিস :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তে শুক্রবার থেকে শুরু হচ্ছে পারফরমেন্স এনহান্সিং ডিবেটস (পিইডিএস) এক্সপেডিশন ২০১৬। চবি ব্যবসায় প্রশাসন অনুষদে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৮টি টিম অংশ নিচ্ছে। প্রতিযোগিতা আয়োজনে অর্গানাইজিং পার্টনার হিসেবে রয়েছে চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন সিইউডিএস’র সাবেক সভাপতি বদরুদ্দোজা জুয়েল, পাভেল রহমান, রওনক জাহিন ওয়াসি, সাবরিনা ফারহিন, তৌসিফ আহমেদ, রাকবি রহমানসহ দেশসেরা প্রাক্তন বিতার্কিকরা। প্রতিযোগিতার পরিচালক হিসেবে রয়েছেন সিইউডিএস’র সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান আকিব।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.