রোমেল রহমান : চিত্রনায়িকা পরীমনিকে অপহরনের চেষ্টা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারের রামু উপজেলায় দক্ষিণ মিঠাছড়িতে শুটিং স্পটে এ ঘটনা ঘটে হলে জানা গেছে। এই ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে রামু থানা পুলিশ। আটককৃত হামিদুল হক (২৪) কাউছার আলমগীর (২৭) সেলিম (২৭)।
রামুতে “রক্ত” নামে একটি ছবির শুটিং করছিলেন পরমনী। শুটিং হচ্ছিল মিঠাছড়ি অ্যামি উজামেন্ট ক্লাবের শুটিং স্পটে। বৃহস্পতিবার রাত ৮টায় দিকে শুটিং শেষে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা করে। তারা পরীমনিকে তুলে নেওয়ার উদ্দ্যেশে হানা দেয় বলে স্থানীয় সূত্র জানায়।
ওসি জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় রামু থানার মামলা করা হয়েছে।
