জুবায়ের সিদ্দিকী : খালেদা জিয়ার প্রস্তাবিত জাতীয় ঐক্য গনতান্ত্রিক প্রগতিশীল দলগুলোকে পাশে না পেলে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতকে ছাড়তে রাজী নয় বিএনপি। তবে বৃহত্তর জাতীয় ঐক্য প্রগতীশীল সমমনা দলগুলো সম্মত হলে, বিশ দলীয় জোটের প্রধান শরীক এই দলটিকে ২০ দলীয় জোটের বাহিরে রাখা ঝুঁকিটুকু বিএনপি নেবে।
নাম প্রকাশ না করার শর্তে নেতারা বলছেন, দলটির নীতি নির্ধারক একাধিক নেতা। এক দলকে বাদ দিয়ে ১০ দলকে পাওয়া গেলে জামায়াতকে ছাড়তে অসুবিধা নেই। এদিকে কাদের সিদ্দিকীর সাথে বৈঠক করেছেন খালেজা জিয়া।
কাদের সিদ্দিকীর প্রস্তাব হচ্ছে, প্রথম: জামায়াতকে বাদ দিতে হবে, দলটিকে ২০ দলীয় জোটে রেখে কোন ঐক্য সম্ভব নয়। দ্বিতীয়ত: ১৫ আগষ্ট আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালনে বিরত থাকার পরামর্শ। কাদের সিদ্দিকীর এসব শর্ত বিএনপির নীতি নির্ধারকরা আলোচনা করছেন।
