সিটিনিউজবিডি : গাইবান্ধা ও কুড়িগ্রামে বন্যা দুর্গতদের জন্য ত্রান পাঠালেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শুক্রবার সকালে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাবেক মেয়র মো. মনজুর আলম এসব ত্রান সামগ্রী বন্যা দুর্গত এলাকায় বিতরণের জন্য হস্তান্তর করেন। গত কয়েকদিনের আকস্মিক বন্যায় গাইবান্ধা, বগুড়া, কুড়িগ্রাম এলাকার মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বন্যা দুর্গত এসব মানুষের কষ্ট সংবাদ মাধ্যমে দেখে সাবেক মেয়র মনজুর আলম সেখানে ত্রান সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নেন।
বন্যার্তদের জন্য ত্রান সামগ্রী হস্তান্তর কালে সাবেক এ মেয়র বলেন, বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ লাগবে সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
তিনি বলেন সবাই সম্মিলিত ভাবে সহায়তা করলে বন্যার্তদের কষ্ট অনেকটা লাগব কবে।মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় সহস্রাধিক পরিবারের জন্য ত্রান সামগ্রী পাঠানো হয়। এসব ত্রান সামগ্রী নিয়ে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মো. সাইফুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সকালে গাইবান্ধার উদ্দেশ্য রওয়ানা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মো. সরোয়ার আলম, মো, ফারুক আজম,মো. সাইফুল আলম ,মোস্তফা হাকিম গ্রুপের নির্বাহী পরিচালক(এইচআর এন্ড লিগ্যাল) আলী আহমদ,মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ বাদশা আলম, নুরুল আলম ভুট্ট,মো. কাউছার রাব্বি, মো. ওয়াসিম প্রমুখ।
