চট্টগ্রামে বিএনপির প্রতিবাদ সমাবেশ

0

নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরী চট্টগ্রামে বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানকে সভাপতি পদ থেকে বঞ্চিত করে কমিটি ঘোষণার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চান্দগাঁও বিএনপি। সোমবার সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এপ্রিল মাসে ঘোষিত বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদগুলি রদবদল করে হঠাৎ কিসের প্রভাবে প্রভাবিত হয়ে দলীয় হাইকমান্ড এধরনের হঠকারী কমিটি ঘোষণা করেছে তা আমাদের বোধগম্য নয়।

বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান ভার্চুয়াল জগতের নেতা নন, তিনি রাজপথের অপ্রতিরোধ্য যোদ্ধা। ছাত্রজীবন থেকে রাজনীতি শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে ৯০’র স্বৈরচার বিরোধী আন্দোলনে ছাত্রসমাজের প্রতিনিধিত্ব করেছেন। সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে হমলা, মামলা ও অসংখ্যবার কারাভোগ করেছেন। অথচ পদবণ্টনের ক্ষেত্রে পাওয়ার হিসেবটা বরাবরই শূন্য, হয়েছেন অবহেলিত ও উপেক্ষিত। কিছু সুবিধাভোগী নেতার আবেগকে প্রশ্রয় দিতে গিয়ে হাই কমান্ডের এই ধরনের সিদ্ধান্তে নেতাকর্মীরা চরমভাবে ক্ষুব্ধ, হতাশ ও বিস্মিত। রাজপথের ত্যাগী ও সাহসী নেতাকর্মীদের মূল্যয়ন না করে বারবার সুবিধাভোগী নেতাদের দিয়ে রুপগত পরিবর্তন করে কমিটি ঘোষণা করলে এতে দলের গুণগত পরিবর্তন হবেনা। যা চলমান আন্দোলন সংগ্রামে বিরুপ প্রভাব ফেলবে। বক্তারা অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে আবু সুফিয়ানকে সভাপতি করে কমিটি দিয়ে তৃণমূল নেতাকর্মীদের অনুপ্রাণিত করতে দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে যুবদল নেতা আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা সাজিদ হাছান রনি, আবু বক্কর রাজু, সাইদুল ইসলাম, আব্দুল নবী, শহিদুজ্জামান, সঞ্জয় ভঞ্জ, আব্দুর রশিদ, ইমরান ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.