সিটিনিউজবিডি : ফেসবুকে মানহানিকর পোস্ট লেখার জন্য ক্ষতিপূরণ হিসেবে এক লাখ ৫০ হাজার মার্কিন ডলার জরিমানার আদেশ দিয়েছেন স্থানীয় জেলা আদালতের এক বিচারক অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের এক ব্যক্তিকে। ডেভিট স্কট নামের ওই ব্যক্তির ফেসবুকে দেয়া পোস্টের সূত্রে জীবনটাই ধ্বংস হতে বসেছিলো কেনেথ রোথ নামের এক হোটেল মালিকের!
২০১৪ সালের মার্চে ফেসবুকে ওই লেখা পোস্ট করেন স্কট। কেনেথ নিজের হোটেলে শিশুদের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে ওই পোস্টে অভিযোগ তুলেন স্কট।
কেনেথ পোস্টটি সরিয়ে ফেলতে স্কটকে অনেক অনুরোধ করেন। কিন্তু কেনেথের অনুরোধ রাখেননি স্কট। ফেসবুক জুড়ে পোস্টটি ছড়িয়ে পড়লে নানান হুমকি-ধামকি আসতে থাকে কেনেথের কাছে। এক দিন তাকে নির্মমভাবে মারধরও করা হয়।
এসব ঘটার আগে স্কটের বিরুদ্ধে মামলা করেন কেনেথ। সম্প্রতি ওই মামলায় স্কটকে দেড় লাখ ডলার জরিমানা করে রায় দেয়া হয় ।
এ বিভাগের আরও খবর
