জুবায়ের সিদ্দিকী : আমার সহকর্মী সীতাকুন্ড প্রতিনিধি স্নেহধন্য কামরুল ইসলাম দুলু। সকাল থেকে গভীররাত পর্য্যন্ত তার প্রেরন করা প্রায় নিউজে প্রতিদিন থাকে সড়ক দুর্ঘটনা । সীতাকুন্ডের জনপদে সড়ক দুর্ঘটনা নয় যেন এক মহামারি। এমন কোন দিন নেই সড়ক দুর্ঘটনায় ঝরে পড়ছেনা প্রাণ। প্রতিদিন খবরের কাগজ, টিভি মনিটর খুললেই সীতাকুন্ডের দুর্ঘটনায় থাকে খবরাখবর। নিউজের পর নিউজ, ব্রেকিং নিউজ চলতে থাকে।
আমার সহকর্মী দুলুর ফোন আসলেই মোবাইল ফোনের মনিটরে চোখ রাখতেই দুলুর নম্বর দেখে চমকে উঠে প্রাণ, না জানি কত দুর্ঘটনায় কত মায়ের বুক খালি হল। এসব দুর্ঘটনার নিউজ নিজেকে অনেক সময় ব্যথিত করে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে। আজ সকালে হয়নি ব্যক্রিম, অফিসে আসতেই সহকর্মী রোমেল রহমান জানালেন, দুলু ভাই’র ফোন এসেছে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি।
