চট্টগ্রামে পাঁচ হাজার ইয়াবাসহ যুবক আটক

0

চট্টগ্রাম : বন্দর নগরী চট্টগ্রামের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ (১০ আগষ্ট) বুধবার সকালে ইয়াবাসহ কুমিল্লার কোতোয়ালী থানার দক্ষিণ আনন্দপুর গ্রামের মো. খায়ের মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়। খায়ের মিয়া চালকের সহকারী। তবে চালক মো. রাব্বি (২০) পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খায়ের জানিয়েছে তারা ইয়াবগুলো টেকনাফ থেকে এনে কুমিল্লা নিয়ে যাচ্ছিল।

থানা সূত্র জানায়, পিকআপটি এক কিলোমিটার এলাকায় পৌঁছলে পুলিশ গাড়িটি প্রতিরোধ করে। এসময় গাড়ির চালক পালিয়ে গেলেও চালকের পাশের আসনে থাকা খায়েরকে আটক করা সম্ভব হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সিট বেল্টের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ইয়াবগুলো উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.