দুর্নীতির মামলায় আইনজীবী গ্রেফতার

0

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে গোলাম ফারুক নামে এক আইনজীবীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে তাকে নগরীর আগ্রাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আজিজ আহমেদ ভূঁইয়া জানান, ব্যাংকে বন্ধক রাখা সম্পত্তি তথ্য গোপন করে বিক্রির অভিযোগে ওই আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদক সূত্রে জানায়, গোলাম ফারুক নগরীর চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ও চট্টগ্রাম মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজেরও পরিচালক। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার কাছ থেকে ৩ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার ৫০৪ টাকা ঋণ গ্রহণ করেন। বিপরীতে ব্যাংকে বন্ধক রাখেন নগরীর বায়েজিদ এলাকার একটি প্লট। তিনি সেই প্লট ২০০৩ সালে বিক্রি করে দেন অবসরপ্রাপ্ত লে. কর্নেল ডা. ইসমাইল হোসেন। বন্ধক রাখার বিষয়টি জানাজানি হওয়ার পর ২০১৪ সালের ১২ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করেন ওই সম্পত্তির ক্রেতা ডা. ইসমাইল হোসেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় দুদক। ওই মামলার ভিত্তিতে গ্রেফতার করে বিকেলে গোলাম ফারুককে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.