ষ্টাফ রিপোর্টার : মিরসরাই ও সীতাকুন্ডের মাঝামাঝি স্থানে মধ্যম আকারের একটি নতুন বন্দর তৈরীর প্রাক সম্ভব্যতা যাচাই সম্পূর্ণ করা হয়েছে। ফেনী ও মিরসরাই অর্থনৈতিক জোনকে সাপোর্ট দেয়ার জন্য এ বন্দর নির্মানের চিন্তা করছে সরকার।
চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল খালেদ ইকবাল জানিয়েছেন, বন্দর কর্মকর্তাদের নিয়ে করা প্রাক সম্ভাব্যতা যাচাইয়ে দেখা গেছে এখানে নতুন একটি বন্দর তৈরি সম্ভব। এজন্য প্রাথমিক ভাবে মিরসরাই-সীতাকুন্ডের মাঝামাঝি ২টি জায়গাও নির্ধারন করা হয়েছে।
