বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৬ আগস্ট

0

সিটিনিউজবিডি : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ২৬ আগস্ট থেকে বাসের এ অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

গত রোববার বাস মালিক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সভায় দক্ষিণবঙ্গগামী বাসের অগ্রিম টিকিট ছাড়ার দিন চূড়ান্ত করা হয়নি।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ জানান, যাত্রীদের সুবিধার্থে ঈদের ১৫ দিন আগেই আমরা সাধারণত বাসের আগ্রিম টিকেট বিক্রি শুরু করি। এরই ধারাবাহিকতায় সোমবার অ্যাসোসিয়েশনের এক সভায় বাসের টিকেট বিক্রির বিষয়ে আলোচনায় আগামী ২৬ আগস্ট টিকেট বিক্রির সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়। ঈদের তারিখ না পেছালে ২৬ আগস্ট থেকেই অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.