জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ : ফটিকছড়ির ১৭ নং জাফতনগর ইউপির দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন নাজুর প্রথম নামাজে জানাযা আজ সকাল এগারটায় নাজুর বাড়ীর আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মাওলানা সৈয়দ মসিউদ্দোলা।
উল্লেখ্য, ১৪ আগষ্ট রাতে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় নাজু ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে…… রাজেউন) বয়স হয়েছিল তার ৫৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন। দ্বিতীয় দফা তার জানাযা ফটিকছড়িতে বাদ আছর অনুষ্ঠিত হবে। জানাযায় শত শত মানুষ অংশগ্রহন করেন। অত্যন্ত জনপ্রিয় এই জনপ্রতিনিধির জানাযায় আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
