শক্তিশালী ভূমিকম্পে পেরুতে ৯ জনের মৃত্যু

0

আন্তর্জাতিক : পেরুতে ভূমিকম্পে ৯ জনের মৃত্যু হয়েছে। ওই ভূমিকম্পে আরো ৫২ জন আহত হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘরের নিচে অনেক মানুষ আটকে আছেন। এছাড়া বেশ কিছু রাস্তা-ঘাট বন্ধ রয়েছে। দক্ষিণাঞ্চলীয় আরিকুইপা এলাকায় ভূমিকম্পের আঘাতে প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, এটা খুবই দু:খজনক। ভূমিকম্পে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনো আলো নেই। আমরা জানি না পরবর্তী সময়ে কি হতে যাচ্ছে। পেরুতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। রোববার রাতে আঘাত হানা ওই ভূমিকম্পটির গভীরতা ছিল আট কিলোমিটার। এটি চাইলোমা প্রদেশের ছিভাই শহর থেকে ১০ কিলোমিটার দূরে আঘান হানে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.