সেমিফাইনাল থেকে বিদায় ব্রাজিল

0

খেলাধুলা : ব্রাজিলের মেয়েদের অলিম্পিকে সোনা জয়ের স্বপ্নটা অধরাই থেকে গেলো । সেমিফাইনালে সুইডেনের কাছে টাইব্রেকারে (৪-৩ গোল) হেরে বিদায় নিল মার্তার দলের। মঙ্গলবার ফাইনালে যাওয়ার লড়াইয়েটি হয়েছিল। গোল শূন্য ভাবে শেষ হয় দুই দলের নির্ধারিত সময়ের খেলা। এরপর অতিরিক্ত সময়েও গোল করতে ব্যর্থ হয় দুই দল। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই ব্রাজিলের মেয়েদের কাঁদিয়ে ফাইনালে পৌঁছে যা সুইডিশরা।

এর আগে, অলিম্পিক ফুটবলে দু’বার রৌপ্য পদক জিতলেও স্বর্ণ ছোঁয়া হয়নি। তাই ঘরের মাঠে এবার স্বর্ণ জয়ের স্বপ্নে বিভোর ছিল তারা। কিন্তু অলিম্পিক স্বর্ণ অধরাই রইল ব্রাজিলের মেয়েদের কাছে। এদিকে, মেয়েরা ব্যর্থ হলেও স্বর্ণ স্বপ্ন এখনো সজীব নেইমারদের। ফাইনালে উঠার লড়াইয়ে আজ রাতে মাঠে নামবে তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.