জুবায়ের সিদ্দিকী/রোমেল রহমান : ভারতের শিলংয়ে প্রায় ১৫ মাস ধরে অবস্তান করছেন বিএনপির সদ্য ঘোষিত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ভারতে অনুপ্রবেশের দায়ে দায়ের করা মামলায় শিলংয়ের বাহিরে যেতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে তার উপর। শিলংয়ে বসেই তিনি দেশে নেতা-কর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্টজনেরা।
সিলেটের বিভিন্ন জেলার তার অনুসারীরা শিলংয়ে যাতায়ত করছেন সালাউদ্দিনের সাথে দেখা করতে। দেশের রাজনীতি নিয়ে দেশে নেতা কর্মীদের সাথে তার ফোনেও যোগাযোগ রয়েছে। তবে তার শরীর খুব একটা ভাল নয় এবং শিলংয়ের নির্বাচন জীবনে মামলা চালাতে গিয়েও তিনি হিমশীম খাচ্ছেন। তিনি হার্ট, কিডনি, হাঁটুর ব্যাথা ও ব্যক পেইন রয়েছে। সালাউদ্দিনের সাথে তার ভাতিজা তপন ও তারেক রয়েছেন।
তার নির্বাচনী এলাকা চকরিয়া মইন্যা মিয়া বললেন, “আঁরার নেতা সালাউদ্দিন শিলংয়’ত বই’য়েনে রাজনীতি গরের। এই বেড্যা ভালা মাইনষের পোয়া।”
