খেলাধুলা : চ্যাস্পিয়নস লিগের প্লে-অফের প্রথম বড় জয় পেলেন ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওয়ালার শিষ্যরা স্টেয়া বুখারেস্টকে ৫-০ গোলে উড়িয়ে দেয়। শুরুতে দুটি পেনাল্টি মিস করেও শেষ পর্যন্ত হ্যাটট্রিকের দেখা পান আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরা। বাকি দুটি গোল করেছেন ডেভিড সিলভা ও নোলিতো।
ম্যাচের প্রথমার্ধের শেষ দুই শূন্য গোলে এগিয়ে বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি। বিরতি থেকে ফিরেই ব্যবধান ৩-০ করে ফেলেন নোলিতো। এরপর শুরু হয় আগুয়েরা যাদু দেখানো। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
এরপর ৮৯ মিনিটে গোল করে হ্যাটট্রিক তুলে নেন আগুয়েরা।
