চীনে চুনাপাথর খনিতে অাগুন

0

আন্তর্জাতিক : চীনে একটি চুনাপাথর খনিতে অগ্নিকাণ্ডে ১২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সোয়া ৪টায় চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর হাইগিতে অবস্থিত একটি চুনাপাথর খনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার চীনা সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানান।

খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের পর দীর্ঘ ১২ ঘণ্টা প্রচেষ্টার পর বুধবার ভোর ৪টার দিকে খনিতে আটকা পড়া ১২ জন শ্রমিকের মধ্যে নয়জনকে মৃত উদ্ধার করা হয়। গুরুতর আহতাবস্থায় বাকি তিনজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.