ঢাকা : ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হয় বলে পিএসসি সূত্রে জানা গেছে। পিএসসি চেয়ারম্যাম মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করে জানান, লিখিত ও মৌখিক পরীক্ষায় এবার ৫ হাজারের বেশি প্রার্থী পাস করেছেন।
৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার ৮৮ জন অংশ নিয়েছিলেন বলে পিএসসি সূত্রে জানা গেছে।
