বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

0

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার পুলিশ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিউদ্দিন (৩০) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। মহিউদ্দিন পুলিশের নিজস্ব ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের চন্দনাইশের মৌলভীবাজারের মফিজুর রহমানের ছেলে।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, পুলিশ লাইনের নিজস্ব ইলেক্ট্রিশিয়ান মহিউদ্দিন। গোসল করে নিজ কক্ষে এসে কাপড় নাড়তে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের তার বৃষ্টির পানিতে ভেজা থাকার কারণে অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে। মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের কাছে মৃতদেহ প্রেরণের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.